জাদরান-দিপুর অপরাজিত ফিফটিতে চট্টগ্রামের জয় – Allrounder BD

জাদরান-দিপুর অপরাজিত ফিফটিতে চট্টগ্রামের জয় – Allrounder BD

জাদরান-দিপুর অপরাজিত ফিফটিতে চট্টগ্রামের জয় – Allrounder BD

১২ বলে দরকার ছিল ১৪; হাইস্কোরিং ম্যাচে ৩ বলেই মাশরাফী বিন মোর্ত্তজা দিলেন ১৬ রান; সেখানেই শেষ ম্যাচ। দলকে জেতাতে এসে বাস্তবতাই যেন বুঝলেন ম্যাশ। প্রথম দুই ওভারে দিয়েছিলেন কেবল ৯ রান। ২ দশমিক ৩ ওভারে হলো ২৫। হারলো সিলেট; যার নিষ্ঠুরতম স্বাক্ষী হয়ে রইলেও সিলেটের ক্যাপ্টেন নিজেই। চট্টগ্রামের জয় ৭ উইকেট আর ৯ বল হাতে রেখে। দিপুর সাথে জাদরান; দুই অপরাজিত ফিফটি।

ম্যাচসেরা নাজিবুল্লাহ জাদরান অপরাজিত ছিলেন ৩০ বলে ৬১ করে। বিপিএল অভিষেকের দিনে শাহাদাৎ হোসেন দিপু খেলাছেন ৩৯ বলে ৫৭ রানের ইনিংস।

মিরপুরের উইকেট নিয়ে আলোচনা ছিল অনেক। সেখানেই হাইস্কোরিং ম্যাচ। সন্ধার কুয়াশা বোলারদের জন্য কঠিন করে তুলেছিল সময়। শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে সিলেট তুলেছিল ১৭৭ রান রান। জবাবে ৭ উইকেট আর ৯ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম।

 

Scroll to Top