জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় | চ্যানেল আই অনলাইন

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় | চ্যানেল আই অনলাইন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান-এ প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

গতকাল বুধবার ২০ মে এ তথ্য নিশ্চিত করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মামুন আল মোর্শেদ চৌধুরী। সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহা উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আন্ত:মন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো ইতোমধ্যে কাজ শুরু করেছে।

আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে। ত্যাগের শিক্ষা ও ধর্মীয় তাৎপর্যে উদ্ভাসিত এ উৎসবে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি করেন এবং ঈদের দিন ঈদগাহ ও মসজিদে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন।

জাতীয় ঈদগাহে আয়োজিত প্রধান জামাত ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ জামাতে সাধারণত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা/প্রধানমন্ত্রী, মন্ত্রী-প্রতিমন্ত্রী, কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Scroll to Top