
ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – নবনিযুক্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর জাতির উদ্দেশে ভাষণ প্রদান করছেন তারেক রহমান। দেশের সার্বিক পরিস্থিতি এবং নতুন সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও রূপরেখা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিচ্ছেন। বর্তমানে রাষ্ট্রীয় বিভিন্ন গণমাধ্যমে তাঁর এই ভাষণ সরাসরি সম্প্রচারিত হচ্ছে। সাধারণ মানুষ এবং রাজনৈতিক মহল অত্যন্ত গুরুত্বের সাথে তাঁর এই বক্তব্যের প্রতি দৃষ্টি রাখছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য খুব শীঘ্রই জানানো হবে।
এসএএস/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬





