জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, নির্বাচন ২৭ নভেম্বর

জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, নির্বাচন ২৭ নভেম্বর

জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, নির্বাচন ২৭ নভেম্বর

প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৮ অক্টোবর থেকে নির্বাচন কমিশন গঠন ও কার্যক্রম শুরু হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ নভেম্বর।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ৮ অক্টোবর নির্বাচন কমিশন গঠন করে কার্যক্রম শুরু হবে।

এরপর কমিশন ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় করে নির্বাচনের নীতিমালা ও আচরণবিধি প্রণয়ন করবে।

মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, আপত্তি নিষ্পত্তি ও প্রার্থিতা চূড়ান্ত করার পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।সবশেষে ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। সেদিনই ঘোষণা করা হবে ফলাফল।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সংবিধি ও বিধি অনুযায়ী ধাপে ধাপে এই রোডম্যাপ বাস্তবায়ন করা হবে।

/এমএইচআর

Scroll to Top