ছয় বছরের চুক্তিতে অনভিজ্ঞ একজনকে কোচ করল চেলসি | চ্যানেল আই অনলাইন

ছয় বছরের চুক্তিতে অনভিজ্ঞ একজনকে কোচ করল চেলসি | চ্যানেল আই অনলাইন

ছয় বছরের চুক্তিতে নতুন কোচ লিয়াম রোজেনিয়ারকে নিয়োগ দিয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি। মঙ্গলবার ফ্রান্সের ক্লাব স্ট্রার্সবার্গের দায়িত্ব ছাড়ার পর সাবেক ইংলিশ ফুলব্যাক-উইঙ্গারকে দায়িত্ব দিয়েছে ক্লাবটি। রোজেনিয়ার চেলসির ইতিহাসে দ্বিতীয় কৃষ্ণাঙ্গ কোচ যিনি ২০৩২ সাল পর্যন্ত দায়িত্বে পেয়েছেন।

চেলসি রোজেনিয়ারকে নিয়ে বিবৃতিতে জানিয়েছে, ‘লিয়াম দেখিয়েছেন তিনি স্পষ্ট খেলার ধরণ দিয়ে দল গঠন করতে পারেন এবং মাঠে ও মাঠের বাইরে খেলোয়াড়দের সর্বোচ্চ মান নির্ধারণ করতে পারেন। যদিও খেলোয়াড়দের উন্নয়নের উপর জোর দেয়া অব্যাহত থাকবে, প্রত্যাশা এবং উচ্চাকাঙ্ক্ষাও থাকবে।’

৪১ বর্ষী রোজেনিয়ার আগে প্রিমিয়ার লিগের কোন ক্লাবের দায়িত্ব পালন করেননি। এ নিয়ে বলেছেন, ‘আমি প্রতিভাবান একদল খেলোয়াড় ও স্টাফদের সাথে কাজ করতে মুখিয়ে আছি। মাঠে এবং মাঠের বাইরে শক্তিশালী সংযোগ গড়ে তোলা এবং এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে সবাই ঐক্যবদ্ধ ও একই লক্ষ্যে কাজ করবে।’

‘আমার জীবনের এই সুযোগটি কোনভাবেই প্রত্যাখ্যান করার সুযোগ দেখছি না। এর মানে আমি বাড়ি যেতে পারব এবং বাচ্চাদের দেখতে পারব। আমার বাচ্চাদের থেকে দূরে আছি এবং তাদের অভাববোধ করি। এখানে যে সাফল্য পেয়েছি তা এবং তাদের ত্যাগ স্বীকার করতে চেয়েছিলাম।’

রোজেনিয়ার ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম, রিডিং, হালসিটি এবং ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নের হয়ে রাইটব্যাক হিসেবে খেলেছেন। ১৬ বছরের পেশাদার জীবনে ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ জাতীয় দলের হয়েও খেলেছেন।

Scroll to Top