ছবিতে ছবিতে মরক্কো ম্যাচে নেইমারের যত হতাশা | চ্যানেল আই অনলাইন

ছবিতে ছবিতে মরক্কো ম্যাচে নেইমারের যত হতাশা | চ্যানেল আই অনলাইন

ভোররাতে মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ যাত্রার শুরুতে নেমে সুবিধা করতে পারেনি ব্রাজিল। মরক্কোর দুর্দান্ত পারফরম্যান্সের সামনে হট-ফেভারিট ব্রাজিল ছিল ছন্নছাড়া। ১-১ ড্রয়ে করে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা। ম্যাচে নামতে পারেনি নেইমার, চোটে সাইডবেঞ্চে বসে ছিলেন বেশ অস্থির ও চিন্তিত।

ম্যাচের আগেরদিনই কোচ কার্লো আনচেলত্তি জানিয়ে দিয়েছিলেন নেইমার থাকছেন না। ৩৪ বর্ষী তারকা ডাক পাওয়ার পর থেকে কাফ পেশির চোটে ভুগছেন। অনেকটা সেরে উঠলেও পুরোপুরি পায়ে চাপ নিতে পারছেন না, তাই খেলা হয়নি। তবে মাঠে ছিলেন, কখনও কখনও সতীর্থের উচ্চস্বরে কিছু বলতেও দেখা গেছে তাকে।

ছবিতে ছবিতে মরক্কো ম্যাচে নেইমারের যত হতাশা | চ্যানেল আই অনলাইন
ম্যাচের আগে মাঠ পরিদর্শন করেছেন নেইমার
ম্যাচের প্রথমদিকে বলের দিকে গভীর নজর তার
মরক্কোর গোলের পর বেশ চিন্তিত দেখা যায় তাকে
ব্রাজিলের ম্যাচে ফিরে আসার অপেক্ষায় যখন
ভিনিসিয়াসের গোলে সমতায় ফেরার পর উচ্ছ্বাসে মাতেন
রেফারির সিদ্ধান্তে অসন্তুষ্ট নেইমার ও এডেরসন
ম্যাচের শেষ মুহূর্তে
ব্রাজিলের পয়েন্ট ভাগাভাগিতে যখন উদাস

গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে ২০ জুন হাইতির বিপক্ষে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হবে খেলা। আনচেলত্তি এবং কোচিং স্টাফরা নেইমারের ব্যাপারে ঝুঁকি এড়াতে চান। তাদের আশা ওই ম্যাচে কিছু সময় খেলতে পারবেন তিনি।

পরিবেশবান্ধব উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় সহায়তার আশ্বাস | চ্যানেল আই অনলাইন

Scroll to Top