চ্যাম্পিয়ন্স লিগ: এক নজরে কারা নকআউটে, কারা খেলবে প্লে-অফে | চ্যানেল আই অনলাইন

চ্যাম্পিয়ন্স লিগ: এক নজরে কারা নকআউটে, কারা খেলবে প্লে-অফে | চ্যানেল আই অনলাইন

নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হল চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বের শেষ রাত, অর্থাৎ অষ্টম রাউন্ড। একই সময় মাঠে নেমেছিল আসরের ৩৬ দল। নকআউটের জন্য অধিকাংশ দলের অবস্থান ঝুলে ছিল শেষ ম্যাচের উপরে। শুধুমাত্র ইংলিশ ক্লাব আর্সেনাল এবং জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখই নকআউট নিশ্চিত করে রেখেছিল। আসর থেকে ছিটকে গেছে ১২ দল, নির্ধারণ হয়েছে কোন ১৬ দল খেলবে প্লে-অফ এবং কোন ৮ দল সরাসরি শেষ ষোলো তথা নকআউটে।

লিগের তৃতীয় স্থান থেকে ১২তম স্থানে থাকা দল গুলোর পয়েন্ট ছিল বেশ কাছাকাছি। শেষ রাউন্ডে তাই নকআউট নিশ্চিত করতে জয়ের কোন বিকল্প ছিল না। এমনকি কিছু দলের জন্য ড্র করলেও হত, আবার কারো দরকার ছিল বড় জয়। প্লেঅফের জন্য লড়বে ৯ থেকে ২৪ তম স্থানে থাকা দল গুলো। প্লেঅফ জেতা দল গুলো টিকিট পাবে শেষ ষোলতে। যেখানে তাদের প্রতিপক্ষ থাকবে সরাসরি ১ থেকে ৮য়ে থাকা দল গুলো, যারা সরাসরি নকআউট নিশ্চিত করে ফেলেছে।

৮ ম্যাচে অপরাজিত থেকে ২৪ পয়েন্টে টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল এবং ৮ ম্যাচে ৭ জয় ২১ পয়েন্টে দ্বিতীয় অবস্থানে থাকা বায়ার্ন বেশ আগেই পৌঁছে গিয়েছিল নকআউটে। ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে লিভারপুল, ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে টটেনহ্যাম এ রাতে নিশ্চিত করেছে শেষ ষোল। সমান ১৬ পয়েন্ট নিয়ে ক্রমাগত পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম স্থানে থেকে নকআউটের টিকেট কেটেছে বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং লিসবন এবং ম্যানচেস্টার সিটি।

ড্র করতে পারলেই সরাসরি নকআউটে, কিন্তু বড় হারে বাড়ল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের অপেক্ষা। ১৫ পয়েন্টে নবম স্থানে থেকে খলতে হবে প্লেঅফ। একই সমান পয়েন্ট নিয়ে ১০ম স্থানে আছে ইন্টার মিলান। প্লেঅফের বাকি দল গুলো,  ১৪ পয়েন্ট নিয়ে ১১তম ও ১২তম স্থানে থাকা, গেল আসরের চ্যাম্পিয়ন পিএসজি এবং নিউক্যাসল ইউনাইটেড। ১৩ করে পয়েন্ট নিয়ে ১৩তম, ১৪তম এবং ১৫তম স্থানে থাকা জুভেন্টাস, ‎অ্যাটলেটিকো মাদ্রিদ এবং আটালান্টা। ১৬তম স্থানে ১২ পয়েন্ট নিয়ে বায়ার লেভারকুসেন এবং ১৭তম স্থানে ১১ পয়েন্ট নিয়ে ‎বরুশিয়া ডর্টমুন্ড, একই সমান পয়েন্ট নিয়ে ১২তম স্থানের অলিম্পিয়াকোস। সমান ১০ পয়েন্ট নিয়ে ১৯তম থেকে ২২তম স্থানে অবস্থান করছে ক্লাব ব্রুগে, গ্যালাতাসারে, কারাবাগ এফকে এবং ‎মোনাকো। ৯ পয়েন্ট নিয়ে প্লেঅফের শেষ দুইটি দল অর্থাৎ ২৩তম এবং ২৪তম দল দুটি হল বোডো/গ্লিমট এবং বেনফিকা।

তবে টেবিলের ২৫তম থেকে ৩৬তম দল গুলোর আসর এখানেই শেষ। ৯ পয়েন্ট নিয়ে ২৫, ২৬ এবং ২৭ নাম্বারে আছে মার্শেই, পাফোস এবং ‎ইউনিয়ন সেইন্ট। ৮ পয়েন্ট নিয়ে ২৮ থেকে ৩১তম স্থানে আছে পিএসভি, ‎অ্যাথলেটিক ক্লাব, নাপোলি এবং কোপেনহেগেন। ৬ পয়েন্ট নিয়ে ৩২তম স্থানে আয়াক্স, ৪ পয়েন্ট নিয়ে ৩৩তম স্থানে ফ্রাঙ্কর্ফুট এবং ৩ পয়েন্ট নিয়ে ৩৪তম স্থানে আছে স্লাভিয়া প্রাগ। ১ পয়েন্ট নিয়ে ৩৫ এবং ৩৬তম স্থানে আছে ভিয়ারিয়াল ও কাইরাত আলমাতি।

শুক্রবার অনুষ্ঠিত হবে প্লেঅফের ড্র। যার মাধ্যমে নির্ধারন হবে প্লেঅফে কে কার প্রতিপক্ষ।

এক নজরে কারা নকআউটে: আর্সেনাল, বায়ার্ন, লিভারপুল, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং লিসবন এবং ম্যানচেস্টার সিটি।
কারা প্লে-অফে: রিয়াল মাদ্রিদের, ইন্টার মিলান, পিএসজ, নিউক্যাসল ইউনাইটেড, জুভেন্টাস, ‎অ্যাটলেটিকো মাদ্রিদ, আটালান্টা, লেভারকুসেন, ‎বরুশিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুগে, গ্যালাতাসারে, কারাবাগ এফকে, ‎মোনাকো, বোডো/গ্লিমট এবং বেনফিকা।
কারা বিদায়: মার্শেই, পাফোস, ‎ইউনিয়ন সেইন্ট, পিএসভি, ‎অ্যাথলেটিক ক্লাব, নাপোলি, কোপেনহেগেন, আয়াক্স, ফ্রাঙ্কর্ফুট, স্লাভিয়া প্রা, ভিয়ারিয়াল ও কাইরাত আলমাতি।

Scroll to Top