তৃতীয় পক্ষের বিশ্লেষণ সেবাদাতা প্রতিষ্ঠান মিক্সপ্যানেলের সিস্টেমে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের তথ্য ফাঁসের ঘটনা শনাক্তের পর চ্যাটজিপিটি ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠিয়েছে ওপেনএআই। আকস্মিক এই সতর্কবার্তা পাওয়ায় অনেক ব্যবহারকারী উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে ব্যবহারকারীদের আশ্বস্ত করে ওপেনএআই জানিয়েছে, ফাঁস হওয়া তথ্য খুবই সীমিত এবং এগুলোতে ব্যবহারকারীদের চ্যাটের ইতিহাস, পাসওয়ার্ড, এপিআই কি, আর্থিক তথ্য, পরিচয়পত্রের মতো সংবেদনশীল তথ্য নেই। ফলে সাধারণ চ্যাটজিপিটি ব্যবহারকারীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।



