চোখে ব্যান্ডেজ নিয়ে একাই হাসপাতালে ধর্মেন্দ্র, কী হয়েছে অভিনেতার? | চ্যানেল আই অনলাইন

চোখে ব্যান্ডেজ নিয়ে একাই হাসপাতালে ধর্মেন্দ্র, কী হয়েছে অভিনেতার? | চ্যানেল আই অনলাইন

ডান চোখ ঢাকা বড় ব্যান্ডেজে। তারপরেও তিনি দমেননি! ছবিশিকারের মাধ্যমে অনুরাগীদের বার্তা দিলেন, “আমি এখনও যথেষ্ট শক্তপোক্ত! নিজের কাজ নিজে করার সামর্থ রাখি।” এভাবেই মঙ্গলবার (১ এপ্রিল) সমাজমাধ্যমে ভাইরাল ৮৯ বছর বয়সী বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র।

তিনি নিজেই জানান, ডান চোখে দেখতে অসুবিধে হচ্ছিল। চোখ পরীক্ষা করে চিকিৎসক জানান, তার কর্নিয়ায় ট্রান্সপ্লান্টেশনের প্রয়োজন। তাই নিজেই হাসপাতালে এসে অস্ত্রোপচার করান।

;

এদিন মাথায় বড় কালো টুপির সাথে ফুলছাপ শার্ট এবং কালো ট্রাউজার পরনে হাসপাতাল থেকে বেরোতে দেখা গেছে তাকে। এসময় তাকে ঘিরে ধরেন ছবিশিকারিরা। জানতে চান, কী হয়েছে তার?

বর্ষীয়ান অভিনেতা জানান, কিছু দিন ধরেই ডান চোখে দেখতে অসুবিধে হচ্ছিল। চিকিৎসকের কাছে গেলে তিনি পরীক্ষা করে জানান, কর্নিয়া গ্রাফটিং করতে হবে। নির্দিষ্ট দিনে হাসপাতালে এসে সেই কাজটিই করিয়ে গেলেন তিনি।

ছবিশিকারিদের মাধ্যমে এ দিন তিনি তাঁর অনুরাগীদেরও আন্তরিক ধন্যবাদ জানান। বলেন, “আপনাদের ভালবাসায়, শুভেচ্ছায় এখনও বেঁচে আছি। তার জন্য কৃতজ্ঞ। আমার তরফ থেকেও আপনাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। চিন্তা করবেন না। ভাল আছি।”

Scroll to Top