চেন্নাইয়ে সফল অস্ত্রোপচার শেষে দেশে ফিরছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি – DesheBideshe

চেন্নাইয়ে সফল অস্ত্রোপচার শেষে দেশে ফিরছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি – DesheBideshe

চেন্নাইয়ে সফল অস্ত্রোপচার শেষে দেশে ফিরছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি – DesheBideshe

ঢাকা, ২৩ মার্চ – চেন্নাইয়ে দ্বিতীয় দফায় সফল অস্ত্রোপচার শেষে আজ সোমবার দেশে ফিরছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রখ্যাত নির্মাতা চয়নিকা চৌধুরী।

জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে এই অভিনেত্রীর ব্রেন টিউমারের প্রথম অস্ত্রোপচার করা হয়। তবে পরবর্তীতে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে স্থানান্তর করা হয়। সেখানে গত ৯ মার্চ তার মাথায় দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকদিন তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। টানা চিকিৎসার পর গত ২১ মার্চ তাকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয় এবং ২২ মার্চ হাসপাতাল থেকে ছাড়পত্র প্রদান করা হয়। চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে মোট ১৪ দিন ভর্তি ছিলেন তিনি।

নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, বর্তমানে তানিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তাকে বিশেষ সতর্কতার মধ্যে জীবনযাপন করতে হবে। বিশেষ করে মাথার জটিল চিকিৎসার কারণে চিকিৎসকরা তাকে যেকোনো ধরনের মানসিক চাপ গ্রহণ করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী মাসের ১০ তারিখে ফলোআপের জন্য তাকে পুনরায় চেন্নাই যেতে হবে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তানিয়ার সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার করে আবেগঘন একটি স্ট্যাটাস দেন চয়নিকা চৌধুরী। সেখানে তিনি এই অভিনেত্রীর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন।

অন্যদিকে নিজের শারীরিক অবস্থা নিয়ে সামাজিক মাধ্যমে সংক্ষিপ্ত একটি বার্তা প্রকাশ করেছেন তানিয়া বৃষ্টি। সেখানে তিনি লিখেছেন, সার্জারি, আইসিইউ এবং লাইফ সাপোর্ট মিলিয়ে মোট এগারো দিন হাসপাতালে পার করেছেন।

বর্তমানে দেশে ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে পূর্ণ বিশ্রামে থাকবেন তিনি। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে ভক্ত ও অনুরাগীদের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

এনএন/ ২৩ মার্চ ২০২৬



Scroll to Top