চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক পরীক্ষার অভিযোগ যুক্তরাষ্ট্রের – DesheBideshe

চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক পরীক্ষার অভিযোগ যুক্তরাষ্ট্রের – DesheBideshe

চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক পরীক্ষার অভিযোগ যুক্তরাষ্ট্রের – DesheBideshe

ওয়াশিংটন, ৭ ফেব্রুয়ারি – চীন ২০২০ সালে গোপনে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে ট্রাম্প প্রশাসন রাশিয়া ও চীনকে অন্তর্ভুক্ত করে একটি নতুন ও বিস্তৃত পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে এই আহ্বান জানানো হয়। এর ফলে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো বিশ্বের প্রধান দুই পারমাণবিক শক্তির অস্ত্রভাণ্ডারের ওপর কোনো আইনি নিয়ন্ত্রণ থাকছে না বলে মনে করছেন বিশ্লেষকরা।

ভিয়েনায় অনুষ্ঠিত একটি বৈশ্বিক নিরস্ত্রীকরণ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস ডি ন্যান্নো এই অভিযোগ উত্থাপন করেন।

তিনি জানান, যুক্তরাষ্ট্র সরকার নিশ্চিত হয়েছে যে চীন ২০২০ সালের ২২ জুন একটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। এমনকি দেশটি শত শত টন ক্ষমতাসম্পন্ন বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতিও নিয়েছিল।

টমাস ডি ন্যান্নো দাবি করেন, বেইজিং এই পরীক্ষার বিষয়টি গোপন রাখতে ‘ডিকাপলিং’ পদ্ধতি ব্যবহার করেছে। এই পদ্ধতিতে ভূগর্ভস্থ বড় গুহায় বিস্ফোরণ ঘটানো হয়, যাতে ভূকম্পন বা কম্পন কম অনুভূত হয় এবং বাইরের বিশ্বের নজর এড়িয়ে যাওয়া সম্ভব হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা নিউ স্টার্ট চুক্তির সীমাবদ্ধতা আর মানবেন না বলে স্পষ্ট করেছেন। তাদের মতে, মস্কো ও বেইজিং থেকে আসা হুমকি মোকাবিলায় নতুন একটি চুক্তির প্রয়োজন।

তবে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নজরদারিতে নিয়োজিত আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে, ২০২০ সালের ২২ জুন তারা কোনো অস্বাভাবিক পারমাণবিক কার্যক্রম বা পরীক্ষার আলামত পায়নি।

এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top