চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান | চ্যানেল আই অনলাইন

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান | চ্যানেল আই অনলাইন

৪৩৭ রানের পাহাড়সম লক্ষ্য। চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ৩১৬ রান। জয়ের জন্য স্বাগতিক বাংলাদেশের প্রয়োজন আর মাত্র ৩টি উইকেট, অন্যদিকে পাকিস্তানের দরকার আরও ১২১ রান। সমীকরণ বলছে পাল্লা টাইগারের দিকেই ভারী, তবে ৭৫ রানে অপরাজিত থাকা মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে চড়ে এখনো এক অবিশ্বাস্য রূপকথার স্বপ্ন দেখছে সফরকারীরা।

চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তানের ব্যাটিং কোচ আসাদ শফিক জানালেন, এমন অলৌকিক কিছুর আশা করছেন তারা।

বলেছেন, ‘আমাদের ব্যাটিং ইউনিট দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। প্রথম টেস্টে আমরা এমন বড় জুটি গড়তে পারিনি, যা এবার সম্ভব হয়েছে। দল হিসেবে আমরা ঠিক এভাবেই ক্রিকেট খেলতে চাই। আজকের পারফরম্যান্স সত্যিই তৃপ্তিদায়ক।’

জয়ের আশা ব্যক্ত করে শফিক বলেছেন, ‘হ্যাঁ অবশ্যই, যদি আজকে আমাদের ব্যাটিং দেখেন, আমরা আমাদের ব্যাটিং ইউনিট নিয়ে দারুণ আশাবাদী। আমাদের এখনও আরও ১২১ রান দরকার। রিজওয়ান যেভাবে ব্যাট করছে, সাথে সাজিদও আছে, আমরা আশা করছি (জয়ের)।’

Scroll to Top