চার বছরের সংসার ভাঙল অভিনেত্রী হানসিকার

চার বছরের সংসার ভাঙল অভিনেত্রী হানসিকার

হিন্দি, তামিল ও তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হানসিকা মোতওয়ানি মাত্র ১০ বছর বয়সে পৌঁছে গিয়েছিলেন জনপ্রিয়তার তুঙ্গে। শিশুশিল্পী হিসেবে হৃতিক রোশনের ‘কোই মিল গায়া’সহ ‘আবরা কা ডাবরা’য় দুর্দান্ত অভিনয় করে ভবিষ্যতের বার্তা দিয়ে রাখেন। পরে নিজেকে প্রতিষ্ঠিত করেন বিনোদন জগতে। পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিজীবন নিয়ে বারবার শিরোনামে এসেছেন হানসিকা।

চার বছরের সংসার ভাঙল অভিনেত্রী হানসিকার

এবার শিরোনামে এলেন চার বছরের সংসারে বিচ্ছেদের ঘটনায়। শোবিজ অঙ্গনে প্রেম, বিয়ে কিংবা বিচ্ছেদ যেন নিত্যদিনের ঘটনা। কান পাতলেই অহরহ শোনা যায় এসব গুঞ্জন। এবার সে তালিকায় হানসিকা মোতওয়ানিরও নাম উঠল। ভালোবেসে সোহেল কাঠুরিয়ার সঙ্গে ঘর বাঁধলেও টেকাতে পারলেন না সেই সংসার।

সম্প্রতি পারস্পরিক সম্মতির ভিত্তিতে মুম্বাইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্টে ডিভোর্সের আবেদন করেছিলেন হানসিকা মোতওয়ানি ও সোহেল কাঠুরিয়া। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন। সমঝোতার অংশ হিসেবে হানসিকা কোনো খোরপোশ দাবি করেননি।

অভিনেত্রীর আইনজীবী ডিভোর্সের কারণ প্রসঙ্গে বলেন, ‘বিয়ের পর খুবই কম সময় তারা একসঙ্গে ছিলেন। বিভিন্ন মতভেদ ও জীবনযাত্রার পার্থক্যের কারণে তাদের মধ্যে প্রায়ই মতবিরোধ হতো। দুই বছর ধরে তারা আলাদাভাবে বসবাস করছেন।’

বিষয়টি নিয়ে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা বারবার তাদের মিলিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সেই প্রচেষ্টা সফল হয়নি। শেষ পর্যন্ত দুজনই সিদ্ধান্তে পৌঁছান যে, আলাদা হয় যাওয়াই সবচেয়ে ভালো সমাধান।

আরও পড়ুনঃ

বিজয়-তৃষার প্রেম নিয়ে বাড়ছে বিতর্ক

দীর্ঘদিনের বন্ধু এবং ব্যবসায়িক অংশীদার ছিলেন হানসিকা ও সোহেল। তাদের এ সম্পর্ক পরবর্তী সময় রূপ নেয় ভালোবাসায়। এরপর ২০২২ সালের ৪ ডিসেম্বর ভারতের জয়পুরে জমকালো আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন এই যুগল।

Scroll to Top