চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ তিন দিন পিছিয়েছে। আগামী ১৫ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত থাকবে। আর ১৪, ১৫ ও ১৬ সেপ্টেম্বর ক্লাস বন্ধ থাকবে।
আজ মঙ্গলবার বিকেলে চারটায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের দ্বিতীয় তলায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় চাকসু নির্বাচন কমিশন। সংবাদ সম্মেলনে কমিশনের সদস্যসচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, ‘দুপুর দুইটায় নির্বাচন কমিশনারের সদস্যদের বৈঠক ছিল। এ বৈঠকে নতুন প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী ও সহকারী প্রক্টর ইসমত আরা হক শপথ নেন। এ বৈঠকে তারিখ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



