উৎসবে জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ সম্মান জানানো হচ্ছে ঋত্বিক ঘটক, গুরু দত্ত, সন্তোষ দত্ত, রাজ খোসলা, সলিল চৌধুরী ও রিচার্ড বার্টনকে। অন্যদিকে ‘শোলে’ সিনেমার ৫০ বছর উপলক্ষে ‘সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার’-এ অংশ নেবেন নির্মাতা রমেশ সিপ্পি।
ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে দেখানো হচ্ছে তাঁর পরিচালিত ‘অযান্ত্রিক’, ‘মেঘে ঢাকা তারা’, ‘বাড়ি থেকে পালিয়ে’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘কোমল গান্ধার’ সিনেমাগুলো।


