চট্টগ্রাম আবারও গুলিবিদ্ধ একজন | চ্যানেল আই অনলাইন

চট্টগ্রাম আবারও গুলিবিদ্ধ একজন | চ্যানেল আই অনলাইন

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থীর গণসংযোগে গুলি করে হত্যাকাণ্ডের রেশ না কাটতেই মো. ইদ্রিস আলী নামে আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে নগরীর চালিতাতলী এলাকায় এ গুলির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা বলছেন, আহত ইদ্রিস আলী নিজেও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। কয়েক বছর আগেও একবার গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। ওই সময় তার বাম পা কেটে ফেলতে হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে কাটা পায়েই আবারও গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

নগরীর বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন গণমাধ্যমকে জানান, আহত ইদ্রিস সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি দাবি করেন, অটোরিকশাচালক পরিচয় দিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, যাতে মূল পরিচয় গোপন করা যায়। তবে, কীভাবে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

Scroll to Top