চট্টগ্রাম আদালত থেকে গায়েব হওয়া ৯ বস্তা নথি উদ্ধার, আটক ১

চট্টগ্রাম আদালত থেকে গায়েব হওয়া ৯ বস্তা নথি উদ্ধার, আটক ১

চট্টগ্রাম আদালত থেকে গায়েব হওয়া ১ হাজার ৯১১ মামলার নথির (কেস ডকেট-সিডি) মধ্যে ৯ বস্তা গতকাল বুধবার রাতে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে আটক করা হয়েছে একজনকে। তবে তাঁর নাম প্রকাশ করেনি পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম আদালতের হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরণসহ বিভিন্ন মামলার ১ হাজার ৯১১টি সিডি গায়েবের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে ৯ বস্তা সিডি উদ্ধার করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে। অভিযান চলছে এখনো।

Scroll to Top