চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত | চ্যানেল আই অনলাইন

চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত | চ্যানেল আই অনলাইন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এক কর্মকর্তা নিহত হয়েছেন।

আজ সোমবার ১৯ জানুয়ারি সন্ধ্যার দিকে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানের সময় এ ঘটনা ঘটে।

নিহত কর্মকর্তা মোতালেব বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে প্রেষণে র‍্যাবে ডিএডি (ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর) হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, অভিযানের সময় সন্ত্রাসীরা র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালালে মোতালেব গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আরও কয়েকজন র‍্যাব সদস্য আহত হয়েছেন। পাশাপাশি অন্তত তিনজন র‍্যাব সদস্যকে সন্ত্রাসীরা জিম্মি করে রেখেছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

জিম্মি সদস্যদের উদ্ধারে ঘটনাস্থলে যৌথ বাহিনীর অভিযান চলছে। পুরো এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

Scroll to Top