চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ২ | চ্যানেল আই অনলাইন

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ২ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

চট্টগ্রাম মহানগরীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মোক্তার (২৮) ও মো. রুবেল (৩৬) নামের দুই যুবক নিহত হয়েছেন।

শুক্রবার ৮ নভেম্বর দিবাগত রাত ১২টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইপিজেড থানার বে-শপিং সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা দুইজনই নগরীর সদরঘাট এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান।

তিনি বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের পতেঙ্গা থেকে লালখান বাজারের দিকে যাওয়ার সময় ইপিজেড এলাকায় এই দুর্ঘটনায় ঘটেছে। ধারণা করছি, মোটরসাইকেল দ্রুত গতিতে আসার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাতির খুঁটিতে ধাক্কা গেলে দুই আরোহী ছিটকে পড়ে যায়। দুইজনই ঘটনাস্থলে মারা গেছেন।

GOVT

ওসি বলেন, একজন খুঁটিতে আটকে ছিলেন, অন্যজন রাস্তায় ছিটকে পড়েছিলেন। আমি ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখছি এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, দেশের দ্বিতীয় দীর্ঘতম চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এটিই প্রথম সড়ক দুর্ঘটনায় মৃত্যু। যদিও এর আগে ছিনতাইকারী ‘ফাঁদ’ সুতাতে আটকে এক যুবক আহত হয়েছিলেন।

Chokroanimation

Scroll to Top