ঘরের মাঠে আতলেতিকোর কাছে হেরেছে বার্সা, জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি

ঘরের মাঠে আতলেতিকোর কাছে হেরেছে বার্সা, জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি

পুরোনো ইতিহাসই কি তবে ফিরে আসছে!

উয়েফা চ্যাম্পিয়নস লিগে এর আগে দুবার দেখা হয়েছিল বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের, এবারের মতো দুবারই কোয়ার্টার ফাইনালেই। আর সেই দুই দেখাতেই বার্সার পথচলা শেষ আটেই থামিয়ে দিয়েছিল স্বদেশি প্রতিপক্ষ আতলেতিকো। এবারও সম্ভবত তেমন কিছুই হতে যাচ্ছে। আজ ঘরের মাঠে যে আতলেতিকোর কাছে ২–০ গোলে হেরে গেছে অর্ধেকেরও বেশি সময় ১০ জন নিয়ে খেলা বার্সেলোনা। আগামী মঙ্গলবার মাদ্রিদে এই ব্যবধান ঘোচাতে না পারলে বিদায় নেবে হান্সি ফ্লিকের দল।

দিনের আরেক কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে পাত্তাই দেয়নি পিএসজি। ঘরের মাঠে বর্তমান চ্যাম্পিয়নরাও জিতেছে ২–০ গোলে। গত মৌসুমেই শেষ ষোলোতে দুদলের দেখায় ঘরের মাঠে জিতেছিল প্যারিসের দলটি। এরপর লিভারপুলে হারলেও টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছিল প্যারিসিয়ানরা।

Scroll to Top