ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি ঘাট সূত্র জানায়, মধ্যরাত থেকে নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। ধীরে ধীরে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নদীপথে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

Scroll to Top