গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় উরুগুয়ে দলের চার্টার্ড ফ্লাইট বাতিল

গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় উরুগুয়ে দলের চার্টার্ড ফ্লাইট বাতিল

এবারের বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে খেলেছে উরুগুয়ে। প্রথম দুই ম্যাচে সৌদি আরব ও কেপ ভার্দের সঙ্গে ড্রয়ের পর তৃতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে স্পেনের কাছে ১–০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে।

এরপরই দলটিকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরানোর পূর্বপরিকল্পনা বাতিল করে উরুগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশন। মেক্সিকোর বেজ ক্যাম্প থেকে দলের সব সদস্যকে একসঙ্গে রাজধানী মন্টেভিডিওতে ফিরিয়ে নেওয়ার কথা ছিল।

‘এইচ’ গ্রুপ থেকে নকআউটে জায়গা করেছে স্পেন ও কেপ ভার্দে। উরুগুয়ে ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে। এবার নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ১৯৩০ ও ১৯৫০ আসরের চ্যাম্পিয়নরা।

Scroll to Top