গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

চাল, ডাল, তেল, সিলিন্ডার গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির নেতৃবৃন্দরা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১১ টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে গণসংহতি আন্দোলনের আয়োজনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর উর্ধগতি ও ফসলের ন্যায্য দাম নিশ্চিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়।

গণসংহতি আন্দোলন বরিশাল জেলার সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে ও জেলা কমিটির সদস্য হাছিব আহমেদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলার নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ, সহ-সমন্বয়কারী রুবিনা ইয়াসমিন প্রমুখ।

বক্তরা বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের মূল চেতনা বৈষম্যবিরোধী বাংলাদেশ তথা সাম্য, মানবিক মর্যাদা ও সামজিক ন্যায় বিচারের বাংলাদেশ গড়া। কিন্তু আওয়ামী লীগের ছত্রছায়ায় গড়ে ওঠা সিন্ডিকেট ও মজুতদাররা এখনও বহাল তবিয়তে সিন্ডিকেটবাজি করে চলছে।

GOVT

আওয়ামী আমলের চেয়েও বাজার দরে এখন জনমানুষ দিশেহারা। অন্তবর্তীকালীন সরকারকে অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহন করতে হবে। বাজার মনিটরিং জোরদার করতে হবে।

কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Chokroanimation

Scroll to Top