এ বিষয়ে জানতে আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার নাথের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি মুঠোফোন ধরেননি। কারখানার মহাব্যবস্থাপক (অপারেশন) এ বি মাহমুদ প্রশাসন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কথা বলতে পারবেন না বলে জানান।
আশুগঞ্জ সার কারখানায় কর্মরত শ্রমিকেরা জানান, কয়েক বছর ধরে বছরের বেশির ভাগ সময় গ্যাস সরবরাহ না পাওয়াসহ যান্ত্রিক ত্রুটির কারণে কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। দীর্ঘ সময়ের জন্য উৎপাদন বন্ধ থাকায় কারখানার অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। দিন দিন এটি অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়ে যাচ্ছে।