সৃজনশীল সাহিত্য থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, ইতিহাস, অর্থনীতি, বিজ্ঞান, গবেষণা, ভ্রমণ, অনুবাদের বৈচিত্র্যময় গ্রন্থের সম্ভার নিয়ে সাজানো হয়েছে এই বইমেলা।
বিক্রয় প্রতিনিধিরা জানান, প্রথমার বইয়ে ২৫ শতাংশ, বিদেশি বইয়ে ৫ শতাংশ আর ব্র্যাক ব্যাংকের কিউআর ব্যবহার করলে আরও অতিরিক্ত ২ শতাংশ ছাড়ে বই কেনা যাবে। দেশের অন্যান্য প্রকাশনীর বইয়ে থাকছে ২০ শতাংশ ছাড়।

