গাভাস্কার-পন্টিং ও ওয়ার্নারের রেকর্ডে নাম লেখানো হল না শান্তর | চ্যানেল আই অনলাইন

গাভাস্কার-পন্টিং ও ওয়ার্নারের রেকর্ডে নাম লেখানো হল না শান্তর | চ্যানেল আই অনলাইন

রেকর্ডের হাতছানি ছিল নাজমুল হোসেন শান্তর সামনে। বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে তিন ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরির কীর্তি গড়ার খুব কাছেই ছিলেন টাইগার অধিনায়ক। তবে পাকিস্তানের বিপক্ষে ১৩ রানের আক্ষেপ নিয়েই ফিরলেন।

মঙ্গলবার মিরপুর টেস্টের পঞ্চম দিনে নোমান আলির বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হলেন, রিভিউ নিয়েও লাভ হয়নি টাইগার তারকার। ৭ চারে ১৫০ বলে ৮৭ রান করেন।

টেস্টে দুই ম্যাচে দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন শান্ত। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে প্রথম ইনিংসে ১৪৬, দ্বিতীয় ১২৪ রান করেন। এরপর ২০২৫ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ১৪৮ এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১২৫ রানের ইনিংস খেলেন।

পাকিস্তানের বিপক্ষে চলমান ম্যাচে প্রথম ইনিংসে ১০১ রান করেন শান্ত। দ্বিতীয় ইনিংসে থামেন ৮৭ রানে।

সেঞ্চুরি করতে পারলে নাম লেখাতে পারতেন সুনীল গাভাস্কার (ভারত), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) এবং ডেভিড ওয়ার্নারের (অস্ট্রেলিয়া) নামের সাথে । তিনজনই কেবল তিন ম্যাচে দুই ইনিংসে সেঞ্চুরি করতে পেরেছেন।

শান্তর পাশাপাশি বাংলাদেশে কেবল মুমিনুল হক একবার দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়েন। ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ১৭৬, দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করেন তিনি।

Scroll to Top