অন্যদিকে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় যে ভবনে হামলা হয়েছে, সেখানে অন্তত ৭০ জন বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন বলে জানিয়েছে ওয়াফা। হামলায় সেখানে দুজনের প্রাণ গেছে।
ওয়াফা বলছে, জাবালিয়ার ওই ভবনের ধ্বংসস্তূপের নিচে কতজন চাপা পড়ে আছেন, সেই সংখ্যা আগামীকালের মধ্যে নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা।


