গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় আল–জাজিরার আরেক সাংবাদিক নিহত

গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় আল–জাজিরার আরেক সাংবাদিক নিহত

গাজা শহর থেকে আল–জাজিরার ইব্রাহিম আল-খলিলি জানান, মূল সড়কে যাতায়াতের সময় উইশাহর নিহত হওয়ার ঘটনা প্রমাণ করে যে, ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত ‘যুদ্ধবিরতি’ লঙ্ঘনের ফলে পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে উঠেছে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকরের প্রায় ছয় মাস পার হলেও ইসরায়েলি বাহিনী একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। উইশাহর মতো সাংবাদিক যারা যুদ্ধের শুরু থেকেই সংবাদ প্রচার করে আসছিলেন, তাঁদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।’

গাজা সরকারের মিডিয়া অফিসের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনী প্রায় ২ হাজার বার শর্ত ভঙ্গ করেছে।

Scroll to Top