গাজায় অর্ধেকের বেশি বাড়িঘর ও স্থাপনা ধ্বংস

গাজায় অর্ধেকের বেশি বাড়িঘর ও স্থাপনা ধ্বংস

ফিলিস্তিনের গাজায় প্রায় আট মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় সেখানকার ৫৫ শতাংশ বাড়িঘর, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইট চিত্রের প্রাথমিক বিশ্লেষণের ভিত্তিতে এ তথ্য দিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ সংস্থা ইউএনওএসএটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেছে, স্যাটেলাইট চিত্রে দেখা যায়, ১ লাখ ৩৭ হাজারের বেশি ভবন হামলার শিকার হয়েছে।

গতকাল সোমবার স্যাটেলাইটে ধারণ করা চিত্রের ভিত্তিতে আনুমানিক এ হিসাব প্রকাশ করা হয়েছে। গত বছরের সেপ্টেম্বর এবং ১৫ অক্টোবর তোলা চিত্রের সঙ্গে তুলনা করে ক্ষয়ক্ষতির এ হিসাব প্রকাশ করা হয়।

Scroll to Top