
ময়মনসিংহ-৪ (সদর), ১৫ ফেব্রুয়ারি – ময়মনসিংহ-৪ (সদর) আসনের পরাজিত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান রাজীব গণসংহতি আন্দোলন থেকে পদত্যাগ করেছেন।
রবিবার দুপুরে ময়মনসিংহের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে দল ছাড়ার এই ঘোষণা দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাথাল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি মাত্র ৪৬৭টি ভোট পেয়েছিলেন।
সংবাদ সম্মেলনে মোস্তাফিজুর রহমান রাজীব জানান, দলের প্রতি বা অন্য কারো প্রতি তার কোনো অভিযোগ নেই, তবে তিনি আর এই দলের সঙ্গে যুক্ত থাকছেন না। নির্বাচন পরবর্তী হতাশা থেকে এমন সিদ্ধান্ত কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বিষয়টি নাকচ করে দেন। তিনি স্পষ্ট করেন যে, আপাতত কোনো নতুন দলে যোগ দিচ্ছেন না, তবে রাজনীতির মাঠে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করে যাবেন।
উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান রাজীব ২০১৬ সালে গণসংহতি আন্দোলনের সঙ্গে যুক্ত হন এবং পরবর্তীতে ২০২১ সালে জেলার আহ্বায়কের দায়িত্ব পালন করেন। এরপর ২০২৫ সালে তিনি দলটির কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছিলেন।
এ এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬





