বুধবার (৩ ডিসেম্বর) প্রয়াত বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর চিতাভস্ম গঙ্গায় বিসর্জন দেয় তার ছেলেরা। যদিও পুরো ঘটনাটি দেওল পরিবার গোপনীয়তা বজায় রেখে করতে চেয়েছিলো! দেওল পরিবারের ছেলেরা যেখানে বিসর্জন অনুষ্ঠান করেন সেখানে একটি ব্যক্তিগত হোটেল বুক করা হয়।
যেখানে সানি দেওল এবং ববি দেওল তাদের ছেলেদের (করণ দেওল, রাজবীর দেওল এবং আর্যমান দেওল) সঙ্গে এই হোটেলে উপস্থিত ছিলেন।
এদিন সানি এবং ববি তাদের বাবা ধর্মেন্দ্রর চিতাভস্ম গঙ্গায় বিসর্জন দিয়ে গঙ্গায় ডুব দেন। ধর্মেন্দ্রর ছেলেদের বাবার চিতাভস্ম বিসর্জনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
বলিউডের হি-ম্যান খ্যাত প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র গেল ২৪ নভেম্বর বিদায় জানিয়েছিলেন তার অসংখ্য ভক্ত-অনুরাগীদের। মৃত্যুর সময় ধর্মেন্দ্রর বয়স হয়েছিল ৮৯ বছর এবং তিনি বার্ধক্যজনিত সমস্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হঠাৎ শ্বাসকষ্টের সমস্যা হলে তাকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু সেখানেও গোপনীয়তার সমস্যার কারণে পরিবার তাকে বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেখানেই চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছিল।
এর আগে ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনি জানিয়েছেন, শেষ মুহূর্তে পরিবারের সঙ্গেই থাকতে চেয়েছিলেন তিনি। তাই ধর্মেন্দ্রর শেষ মুহূর্তগুলি পরিবার গোপন রেখেছিল। এমনকি ধর্মেন্দ্রও চাননি তার অসুস্থ, ভেঙে পড়া শরীর জনসম্মুখে আসুক।
সানি দেওল এর আগে তাদের গোপনীয়তাকে সম্মান না করা এবং এমন সময়ে বর্ষীয়ান অভিনেতার পরিবারকে হয়রানি করার জন্য মিডিয়ার সমালোচনা করেছিলেন। ধর্মেন্দ্রর শেষকৃত্য করা হয়েছিল মুম্বাইয়ে। এ সময় উপস্থিত ছিলেন শাহরুখ, সালমান, অমিতাভ বচ্চন-সহ বলিউডের অনেক তারকারা।- ইন্ডিয়ান এক্সপ্রেস



