খালেদা জিয়ার প্রতি এই আবেগ শুধু মৃত্যুজনিত শোক নয়

খালেদা জিয়ার প্রতি এই আবেগ শুধু
মৃত্যুজনিত শোক নয়

রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রেও খালেদা জিয়ার একটি স্বতন্ত্র অবদান রয়েছে। অসংখ্য কষ্ট, উসকানি ও চাপের মধ্যেও তিনি সাধারণত স্বল্পভাষী ছিলেন। কটূক্তি ও ব্যক্তিগত আক্রমণ থেকে নিজেকে সচেতনভাবে দূরে রেখেছেন। গ্রেস আন্ডার প্রেশার, অর্থাৎ চরম চাপের মধ্যেও সংযত ও মার্জিত থাকা, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে বিরল। এই বৈশিষ্ট্য তিনি রেখে গেছেন।

বেগম খালেদা জিয়া তাঁর দল বিএনপিকে নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামোর মাধ্যমে সংহত অবস্থায় রেখে যাচ্ছেন। কিন্তু তাঁর মূল্যায়ন কেবল দলীয় দৃষ্টিকোণ থেকে করলে তা অসম্পূর্ণ হবে। তাঁর রাজনৈতিক ও রাষ্ট্রীয় নেতৃত্বের নিজস্ব অর্জন, তাঁর নৈতিক অবস্থান, তাঁর সিদ্ধান্ত গ্রহণের ধরন এবং রাজনৈতিক সংস্কৃতিতে তাঁর সংযত আচরণ—এগুলো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্বের জন্য শিক্ষণীয়। তাঁর প্রয়াণের পর আমাদের উচিত, আবেগের পাশাপাশি এই সার্বিক মূল্যায়নের দিকেও দৃষ্টি দেওয়া এবং সেখান থেকে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করা।

# হোসেন জিল্লুর রহমান: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা

Scroll to Top