খালেদা জিয়ার খোঁজ নিতে মধ্যরাতে হাসপাতালে আসিফ নজরুল

খালেদা জিয়ার খোঁজ নিতে মধ্যরাতে হাসপাতালে আসিফ নজরুল

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তার বিশেষ সহকারী মনির হায়দারকে হাসপাতালে পাঠিয়েছেন।

খালেদা জিয়ার খোঁজ নিতে মধ্যরাতে হাসপাতালে আসিফ নজরুলখালেদা জিয়ার খোঁজ নিতে মধ্যরাতে হাসপাতালে আসিফ নজরুল

শুক্রবার (২৮ নভেম্বর) মধ্যরাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তার বিশেষ সহকারী মনির হায়দার রাজধানীর এভারকেয়ার  হাসপাতালে যান। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে উপস্থিত ছিলেন।

বেগম জিয়া বর্তমানে সিসিইউতে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

হাসপাতাল থেকে বেরিয়ে এসব তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান।

এর আগে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

তিনি নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন।

প্রধান উপদেষ্টা তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।’

ক্ষমতায় এলে সবাইকে নিয়েই সরকার গঠন করবে জামায়াত

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

Scroll to Top