খালেদা জিয়ার কথা বলতেই কেঁদে ফেললেন ডা. জাহিদ হোসেন | চ্যানেল আই অনলাইন

খালেদা জিয়ার কথা বলতেই কেঁদে ফেললেন ডা. জাহিদ হোসেন | চ্যানেল আই অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর আসন থেকে বিজয়ী প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন বিজয়ের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রয়াত দেশনেত্রী খালেদা জিয়া-র কথা স্মরণ করতে গিয়েই তিনি কেঁদে ফেলেন।

শুক্রবার ১৩ ফেব্রুয়ারি বাদ জুম্মা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে বিএনপির বিজয় উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ-মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় বিজয়ের অনুভূতি জানতে চাইলে খালেদা জিয়ার অবদান ও নেতৃত্বের প্রসঙ্গ তুলতেই আবেগ ধরে রাখতে পারেননি। একপর্যায়ে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন।

অনুষ্ঠানে তার স্ত্রী ও পরিবারের সদস্যরা পাশে ছিলেন।

Scroll to Top