চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুলল্লাহ।
শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তারা হাসপাতালে যান। ডা. তাসনিম জারা বলেন, বেগম খালেদা জিয়ার অবস্থা জটিল তবে স্থিতিশীল, চিকিৎসকদের নির্দেশনা অনুসরণ করতে পারছেন তিনি।
হাসনাত আব্দুলল্লাহ বলেন, খালেদা জিয়া চিকিৎসা করাতে গিয়েও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। আমাদের চাওয়া, তিনি যেন হাসিনার ফাঁসি দেখতে পারেন- সেই দোয়া করবেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল, আগের মতোই আছে। তবে তিনি ডাক্তারদের নির্দেশনা অনুসরণ করতে পারছেন। তাই এখন আমাদের করণীয় শুধু দোয়া করা।
গত রোববার (২৩ নভেম্বর) শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার থেকে সিসিইউতে চিকিৎসাধীন তিনি।


