খামেনি হত্যা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের – DesheBideshe

খামেনি হত্যা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের – DesheBideshe

খামেনি হত্যা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের – DesheBideshe

তেহরান, ১ মার্চ – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনাকে ‘মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ হিসেবে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত্ব টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

পেজেশকিয়ান বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বজুড়ে শিয়া সম্প্রদায়ের একজন বিশিষ্ট নেতাকে হত্যা করা বিশ্বের সব প্রান্তের মুসলিমদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণার শামিল। তিনি জোর দিয়ে বলেন, খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া এখন ইরানের অধিকার ও অবশ্যপালনিয় কর্তব্য।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার ভোরে তেহরানে যৌথ অভিযান চালিয়ে খামেনিকে হত্যা করেছে বলে দাবি করা হয়েছে। মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি উচ্চপর্যায়ের গোপন বৈঠক চলাকালে এই হামলা চালানো হয়।

হামলার সময় খামেনি প্রতিরক্ষা পরিষদের সেক্রেটারি আলী শামখানি এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানির সঙ্গে বৈঠক করছিলেন।

ইসরায়েলের দাবি, হামলায় ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের কমান্ডার মোহাম্মদ পাকপুরসহ কয়েকজন শীর্ষ নেতাও নিহত হয়েছেন।

এনএন/ ১ মার্চ ২০২৬



Scroll to Top