ক্রীড়া শিক্ষা বৃত্তি ও ক্রীড়া ভাতার জন্য আবেদন করবেন যেভাবে | চ্যানেল আই অনলাইন

ক্রীড়া শিক্ষা বৃত্তি ও ক্রীড়া ভাতার জন্য আবেদন করবেন যেভাবে | চ্যানেল আই অনলাইন

কৃতি ক্রীড়া শিক্ষার্থীদের ক্রীড়া শিক্ষা বৃত্তি এবং অসচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াসেবীদের ভাতা প্রদান করা হবে। তাদের পরিবারের সদস্যদেরও জাতীয় ক্রীড়া ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

২০২৫-২৬ অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়াসেবা কল্যাণ ফাউন্ডেশনের অধীন এ ভাতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে। আগামী ০৭ মার্চ ২০২৬ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত আবেদন প্রক্রিয়া উন্মুক্ত থাকবে।

ক্রীড়া শিক্ষা বৃত্তির জন্য sports-edu.online.info.bd এবং ক্রীড়া ভাতার sports-allowance.online.info.bd লিংকে ঢুকে আগে নিবন্ধন করে নিতে হবে। পরে নিবন্ধিত মোবাইল নম্বরটি দিয়ে আবেদন ফর্ম পূরণ করা যাবে।

Scroll to Top