কোহলির টানা দ্বিতীয় সেঞ্চুরি, প্রোটিয়াদের লক্ষ্য ৩৫৯ | চ্যানেল আই অনলাইন

কোহলির টানা দ্বিতীয় সেঞ্চুরি, প্রোটিয়াদের লক্ষ্য ৩৫৯ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২০ বলে ১৩৫ করেছিলেন বিরাট কোহলি। দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি পেয়েছেন। পাশাপাশি সেঞ্চুরি করেছেন ঋতুরাজ গায়কোয়াড। দুই সেঞ্চুরিতে প্রোটিয়াদের সামনে সাড়ে তিনশোর বেশি লক্ষ্য দাঁড় করেছে স্বাগতিকরা।

রায়পুরে টসে জিতে ভারতকে আগে ব্যাটে পাঠায় সাউথ আফ্রিকা। নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেটে ৩৫৮ রানের সংগ্রহ গড়েছে লোকেশ রাহুলের দল।

২ চার ও ৭ ছক্কায় ৯৩ বলে ১০২ রান করেছেন কোহলি। ৩৭ বর্ষী মহাতারকার ওয়ানডেতে ৫৩তম সেঞ্চুরি, সব ফরম্যাট মিলিয়ে ৮৪তম।

আর ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরির দেখা পেয়েছেন গায়কোয়াড। ১২ চার ও ২ ছক্কায় ৮৩ বলে ১০৫ রান করেছেন ২৮ বর্ষী ব্যাটার।

ফিফটি করেছেন লোকেশ। ৬ চার ও ২ ছক্কায় ৪৩ বলে ৬৬ রান তার। ২৭ বলে ২৪ রান করেছেন রবীন্দ্র জাদেজা। যশ্বী জয়সওয়াল ২২, রোহিত শর্মা ১৪ রান করেছেন।

সাউথ আফ্রিকার মার্কো জানসেন ২ উইকেট নিয়েছেন। লুনগি এনগিদি ও নান্দ্রে বার্জার নিয়েছেন একটি করে উইকেট।

Scroll to Top