কুমিল্লা-৩ আসনে কায়কোবাদের প্রার্থিতা বহাল, নির্বাচনে বাধা নেই – DesheBideshe

কুমিল্লা-৩ আসনে কায়কোবাদের প্রার্থিতা বহাল, নির্বাচনে বাধা নেই – DesheBideshe

কুমিল্লা-৩ আসনে কায়কোবাদের প্রার্থিতা বহাল, নির্বাচনে বাধা নেই – DesheBideshe

কুমিল্লা, ১০ ফেব্রুয়ারি – ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বহাল রেখে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ প্রদান করেন। আদালতে কায়কোবাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান। অন্যদিকে জামায়াতের প্রার্থীর পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু। তুরস্কের দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে কায়কোবাদের মনোনয়নপত্র বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন ওই আসনে জামায়াতের প্রার্থী ইউসুফ সোহেল।

তবে হাইকোর্ট কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট খারিজ করে দেন। এর আগে গত ১৯ জানুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। কায়কোবাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা আপিলের শুনানি শেষে সেদিন ইসি তার প্রার্থিতা বহাল রেখে রায় দিয়েছিল যা এখন সর্বোচ্চ আদালতেও বহাল রইল।

এসএএস/ ১০ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top