কুমিল্লার ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন | চ্যানেল আই অনলাইন

কুমিল্লার ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন | চ্যানেল আই অনলাইন

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। রোববার (২২ মার্চ) ভোর ৬টায় এ তথ্য নিশ্চিত করেছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।

জানা গেছে, প্রতিটি কমিটিতে ৬ জন করে মোট ১২ জন সদস্য রাখা হয়েছে। এর মধ্যে একটি তদন্ত কমিটিতে ডিটিও, ডেন-১, ডিএসটিই, ডিএমই (লোকো), ডিএমও এবং কমান্ড্যান্ট (আরএনবি) অন্তর্ভুক্ত রয়েছেন।

অন্য কমিটিতে সিওপিএস, সিই, সিএমই, সিএমও, সিএসটিই এবং সিসি (আরএনবি)-কে সদস্য করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার (২১ মার্চ) রাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী ‘মামুন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন নিহত ও কয়েক জন আহত হন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Scroll to Top