আপনি কম দামে বেচবেন, বেশি দামে কিনবেন, ফলে প্রতিবার আপনার আড়াই হাজার টাকা ক্ষতি হবে। হোক।
আপনি আবার ৪০ কপি বই অর্ডার করবেন। এইভাবে প্রতি সপ্তাহে বই কিনতে কিনতে আপনার ২০ হাজার টাকা একটা সময় ফুরিয়ে আসবে। তত দিনে অনলাইন প্ল্যাটফর্মগুলো আপনাকে বেস্টসেলার হিসেবে ঘোষণা দিয়ে দেবে। তখন পাবলিকই আপনার বই কিনতে থাকবে।
আপনি যদি ৫০ হাজার টাকা রিসাইকেল করতে পারেন, এক বছর আপনি অনলাইনের এক নম্বর লেখক হিসেবে থাকতে পারবেন।
২. ডেভিড কপারফিল্ড পদ্ধতি: আপনারা কি এই জাদুটা দেখেছেন? ডেভিড কপারফিল্ড একটা আস্ত ট্রেনকে অদৃশ্য করে ফেলছেন। শত শত দর্শক দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে। একটা ট্রেন এল। কপারফিল্ড কাপড় দিয়ে ট্রেনটাকে ঢাকলেন। ছু মন্তর ছু। ট্রেনটা আর নেই।
জাদু কোনো কৌশল অবলম্বন করে করা হয়, অনলাইনেই সেই রহস্য উন্মোচন করার ভিডিও আছে। এবার সেটা দেখে নিন। ট্রেন কীভাবে অদৃশ্য করা হয়।



