কারখানাটিতে অবৈধভাবে সয়াবিন তেল উৎপাদন–মজুত করা হচ্ছিল

কারখানাটিতে অবৈধভাবে সয়াবিন তেল উৎপাদন–মজুত করা হচ্ছিল

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত একটার দিকে কারখানাটিতে বিজিবি ও র‍্যাবের যৌথ দল অভিযান শুরু করে। পরে রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজান ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত দেখতে পান, কারখানাটি অবৈধভাবে সয়াবিন তেল উৎপাদন ও মজুত করেছে। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে কারখানাটি সিলগালা করার নির্দেশ দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কারখানাটির কার্যক্রমসহ মালিকপক্ষের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে গ্রহণ করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি ও র‍্যাব দেশের বিভিন্ন স্থানে অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিতভাবে যৌথ অভিযান চালিয়ে আসছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Scroll to Top