কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট | চ্যানেল আই অনলাইন

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট | চ্যানেল আই অনলাইন

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় কাঠের দোকানে আগুন লেগেছে।

সোমবার ১৬ ফেব্রুয়ারি রাত ১০টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস এক বার্তায় জানায়, খবর পেয়ে ১০টা ৪৫ মিনিটে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে পাঁচটি ইউনিট সেখানে কাজ করছে। আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Scroll to Top