কারওয়ান বাজারের চাঁদাবাজ রাসেল গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

কারওয়ান বাজারের চাঁদাবাজ রাসেল গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

রাজধানীর কারওয়ান বাজার এলাকার তালিকাভুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসী রাসেল জমাদ্দার ওরফে রাসেল আহম্মেদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার কারওয়ান বাজারের স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তার রাসেল জমাদ্দার রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসী। সে তেজগাঁও ও আশপাশের এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করতো।

তার বিরুদ্ধে তেজগাঁও থানায় চাঁদাবাজিসহ বিস্ফোরকদ্রব্য আইনে চারটি মামলা রয়েছে। রাসেল জমাদ্দারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।

GOVT

Shoroter Joba

Scroll to Top