কানাডায় ম্যারাথন দৌড়ে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ  | চ্যানেল আই অনলাইন

কানাডায় ম্যারাথন দৌড়ে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ  | চ্যানেল আই অনলাইন

কানাডায় ১৯৬৩ সাল থেকে যাত্রা শুরু করে ক্যালগেরি ম্যারাথন দৌড়, যা বর্তমানে কানাডার দীর্ঘতম এবং অন্যতম জনপ্রিয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হিসেবে পরিচিত। এ প্রতিযোগিতায় প্রায় ২০ হাজার প্রতিযোগি অংশগ্রহণ করেন।

কানাডার স্থানীয় সময় রোববার (২৪ মে) সকাল সাতটায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ফুল ম্যারাথন (অর্থাৎ ৪২ দশমিক ২ কিমি) ক্যাটাগড়িতে ২ হাজার ৫০০ জন অংশগ্রহণ করেন। তারমধ্যে প্রবাসী বাংলাদেশিরাও অংশগ্রহণ করেন। এর মধ্যে ক্যালগেরিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী বিশিষ্ট নাট্য নির্দেশক জাহিদ হক এবং সংগীত শিল্পী শারমিন ইয়াসিন অংশ গ্রহণ করে সম্পূর্ণ ম্যারাথন দৌড়ে এবং উদ্যোক্তা খোকন শিকদার অংশ গ্রহণ করে অর্ধেক ম্যারাথন দৌড়ে, মুনতাহির আহমেদ দীপ এবং শুভ্র দাস অংশ গ্রহণ করে ৫ এবং ১০ কিমি কিলোমিটার দৌড়ে।

নাট্য ব্যক্তিত্ব জাহিদ হক জানান, কানাডার মাটিতে এ এক অন্যরকম অনুভুতি। একটিভ লিভিং এ অভ্যস্ত হতে এবং প্রেরণা জাগাতে ম্যারাথন দৌড়ের বিকল্প নেই ।

উল্লেখ্য, বিশ্বব্যপী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ক্রমেই জনপ্রিয় উঠছে। স্থিতি সরাসরি মৃত্যু না ঘটালেও যন্ত্রনির্ভর আমাদের দৈনন্দিন স্থবির জীবন চর্চা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য প্রধান হুমকি। এ থেকে পরিত্রাণ পেতে একটিভ লিভিং বা সচল জীবন যাত্রার বিকল্প নাই। আর তাই তো প্রবাদে আছে- ‘গতিই জীবন, স্থিতিই মরণ।’

Scroll to Top