কানাডায় অ্যাসাইলাম আবেদনে ধস: শিক্ষার্থী-ভ্রমণ-কাজের ভিসায় আশ্রয়ের সুযোগ আগের মতো নেই

কানাডায় অ্যাসাইলাম আবেদনে ধস: শিক্ষার্থী-ভ্রমণ-কাজের ভিসায় আশ্রয়ের সুযোগ আগের মতো নেই

২. কঠোর যাচাই-বাছাই

সাময়িক ভিসার আবেদনের ক্ষেত্রে বর্তমানে সরকার আগের চেয়ে অনেক বেশি সতর্ক। ফলে যাঁর উদ্দেশ্য অস্পষ্ট বা সন্দেহজনক, তাঁর জন্য কানাডায় প্রবেশের সুযোগ সীমিত হয়ে পড়েছে।

৩. প্রক্রিয়া আধুনিকীকরণ

অ্যাসাইলামের প্রক্রিয়াকে দ্রুত ও কার্যকর করতে সরকার ডিজিটাল পোর্টাল ও কঠোর সময়সীমা বেঁধে দিয়েছে। অযোগ্য আবেদনকারীদের দ্রুত চিহ্নিত করে তাঁদের আবেদন খারিজ বা পরিত্যক্ত ঘোষণা করার হারও বেড়েছে।

ভবিষ্যৎ সতর্কতা—

কানাডার অভিবাসনবিশেষজ্ঞরা মনে করছেন, অ্যাসাইলামের ব্যবস্থাকে যাঁরা শুধু স্থায়ী হওয়ার একটি ‘সহজ পথ’ হিসেবে ব্যবহার করতে চাইতেন, তাঁদের জন্য এখনকার পরিস্থিতি যথেষ্ট সতর্কবার্তা। সরকার বর্তমানে আশ্রয়প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল করতে কাজ করছে, যাতে সত্যিকার অর্থেই যাঁরা জীবনঝুঁকির মুখে আছেন, তাঁরাই সুরক্ষা পান। ১৯ জুন ২০২৬ প্রস্তাবিত নতুন কিছু আইন আগামী দিনে অ্যাসাইলামের ব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত করবে বলে অনেকে ধারণা করছেন।

Scroll to Top