কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের হামলায় অ্যাংলো-ডাচ বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানী শেলের প্রাকৃতিক গ্যাস কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
রয়টার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, শেল জানিয়েছে যে কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির অভ্যন্তরে অবস্থিত তাদের প্রাকৃতিক গ্যাস কেন্দ্রটিতে ইরানের হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে স্থাপনাটি নিরাপদ অবস্থায় রয়েছে।
শেল আরও উল্লেখ করেছে যে, পূর্ণ মাত্রায় সচল থাকলে এই কেন্দ্রটির প্রতিদিন এক দশমিক ছয় বিলিয়ন ঘনফুট গ্যাস প্রক্রিয়াজাত করার ক্ষমতা রয়েছে। যা প্রতিদিন এক লক্ষ ৪০ হাজার ব্যারেল গ্যাস-টু-লিকুইড (তরল জ্বালানি) উৎপাদনে সক্ষম।



