Last Updated:
Durga Puja 2025: বীরভূমের মল্লারপুর, কোটাসুরে কয়েকটি সর্বজনীন পুজো কলকাতা শহরকে বড় বড় ক্লাবকে টক্কর দেয় থিমে। কয়েকবার পুরস্কারও ছিনিয়ে নিয়েছে মল্লারপুরের সর্বজনীন পুজো। বীরভূমের বিভিন্ন এলাকায় কোথায় পুজোর কী থিম তা জেনে নিন এক নজরে…

বীরভূম, সৌভিক রায়: মহালয়ার পর থেকেই প্রতিটা বাঙালিই দুর্গাপুজোর আমেজে গা ভাসিয়ে দেয়। আর এই দুর্গাপুজোর সময় সাবেকি, পারিবারিক, জমিদার বাড়ির পুজোর পরম্পরা দেখা যায় বীরভূমের কৃষিপ্রধান অঞ্চল ময়ূরেশ্বরে। তবে মল্লারপুর, কোটাসুরে কয়েকটি সর্বজনীন পুজো কলকাতা শহরকে টক্কর দেয় থিমে। কয়েকবার পুরস্কারও ছিনিয়ে নিয়েছে মল্লারপুরের সর্বজনীন পুজো। বীরভূমের বিভিন্ন এলাকায় কোথায় পুজোর কী থিম তা জেনে নিন এক নজরে…
অগ্রণী সংঘের পুজো এবার ‘আশ্রয়’ থিম নিয়ে হাজির। অগ্রণী সংঘের সভাপতি তথা বিধায়ক অভিজিৎ রায় বলেন, ‘ক্লাব আমার আশ্রয়। বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতীর ছাত্র ছাত্রীরা এবার মণ্ডপ গড়ছেন। বাজেট ১৫ লক্ষ’।

বীরভূমের সেরা থিমের পুজোর ঠিকানা
মল্লারপুরের সুহৃদ সংঘের থিম ‘ইচ্ছে ডানা’। বাজেট আট লক্ষ। পুজো কমিটির পক্ষ থেকে প্রণব কুমার রায় বলেন, ‘মায়ের কাছে আমাদের ইচ্ছেগুলো পূরণের অঞ্জলি দেবো। সে সব নিয়েই আমাদের থিম’। সব মিলিয়ে দুর্গাপুজো উপলক্ষে বীরভূমের বিভিন্ন মণ্ডপে নানান ধরনের থিমের সম্ভার নিয়ে হাজির ক্লাবের সদস্যরা।
Birbhum,West Bengal
September 25, 2025 6:42 PM IST



