কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফেরভারতের যেকোনো ‘দুঃসাহসিকতার’ বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি জানান, প্রয়োজনে পশ্চিমবঙ্গের কলকাতাও দেশটির লক্ষ্যবস্তু হতে পারে।

গতকাল শনিবার (০৫ এপ্রিল) শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ হুমকি দেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, উসকানি পেলে ইসলামাবাদ কলকাতাকে লক্ষ্যবস্তু করতে পারে। ভারত একটি ‘ফলস ফ্ল্যাগ’ অভিযান চালানোর চেষ্টা করতে পারে।

লাহোর থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে নিজ শহর শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খাজা আসিফ আরও বলেন, ভারত যদি এবার কোনো ফলস ফ্ল্যাগ অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে ইনশাআল্লাহ, আমরা তা কলকাতা পর্যন্ত নিয়ে যাব।

বিভাজনের চেষ্টা চালাচ্ছে একটি দল: মির্জা ফখরুল

তিনি দাবি করেন, এমন ইঙ্গিত রয়েছে যে, এই ধরনের অভিযানে স্থানীয় কর্মী বা ভারতীয় হেফাজতে থাকা পাকিস্তানিদের ব্যবহার করে একটি ঘটনা সাজানো হতে পারে। কিন্তু এই অভিযোগের সমর্থনে তিনি কোনো প্রমাণ দেননি।

এরআগে বৃহস্পতিবার খাজা আসিফ বলেছিলেন, যেকোনো হামলার জবাবে পাকিস্তানের প্রতিক্রিয়া হবে ‘দ্রুত, সুপরিকল্পিত এবং চূড়ান্ত।’

সূত্র: নিউজ এইটটিন ও টাইমস অব ইন্ডিয়া

Scroll to Top