স্পেনের কর কর্তৃপক্ষের অভিযোগ ছিল, ইতালিয়ান এই কোচ ২০১৪ ও ২০১৫ সালে ইমেজ স্বত্ব ও অন্যান্য উৎস থেকে যে অর্থ আয় করেছিলেন, তা গোপন করে ১০ লাখ ইউরোর বেশি কর বিভাগকে পরিশোধ করেননি।
এপ্রিলে বিচার কার্যক্রম শুরু হলে আনচেলত্তি আদালতকে বলেছিলেন, বেতনবহির্ভূত আয়ের বিষয়গুলো দেখভালের দায়িত্ব তিনি তাঁর ব্রিটিশ উপদেষ্টা ও ক্লাব কর্তৃপক্ষের ওপর ছেড়ে দিয়েছিলেন। ‘প্রতারণা হয়ে থাকতে পারে’ এমন কিছু তিনি কখনোই করেননি। বিপরীতে স্পেনের কর কর্তৃপক্ষ আনচেলত্তিকে দোষী অভিযোগ করে তাঁর ৪ বছর ৯ মাস কারাদণ্ডের আবেদন করে।



